Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪ বগি রেখেই ঢাকায় চলে আসছিল ট্রেনটি

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে

আপডেট : ১৪ মে ২০২৬, ০৪:০৮ পিএম

রাজশাহী-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন পেছনের চারটি বগির রেখে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় আজিমনগর-ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। পরে চালক বুঝতে পারায় ইঞ্জিনটি পুশ ব্যাক করে পুনরায় বগির সঙ্গে সংযুক্ত করে আবার ঈশ্বরদী অভিমুখে যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

স্থানীয়রা বলছেন, ঢাকা-রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এসময় ট্রেনের পেছন থেকে চারটি বগির সংযোগ হুক খুলে গেলে ইঞ্জিনটি বগি ছাড়াই সামনে এগিয়ে যায়।

বিষয়টি টের পাওয়ার পর চালক ফিরে এসে বগির সঙ্গে ইঞ্জিন সংযোগ করলে ৩০ মিনিট পর সকাল প্রায় ৮টার দিকে ফের ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ঘটনার ২০ মিনিট পর ওই ইঞ্জিন এসে বগি লাগিয়ে আবার ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। 

পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (ডিআরএম) আনোয়ার হোসেন বা জানান, ট্রেনটির পেছনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে গেলে মূল ট্রেন থেকে চারটি কোচ আলাদা হয়ে যায়। বিষয়টি টের পেয়েই ট্রেনটি চালক থামিয়ে ফেলেন। 

 

   

About

Popular Links

x