Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পটুয়াখালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন

আপডেট : ১৪ মে ২০২৬, ০৮:০৭ পিএম

পটুয়াখালীর গলাচিপায় রাই কর্মকার (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বাসার দোতলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রাইকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের মা শিল্পী কর্মকার বলেন, “সকালে প্রাইভেট থেকে আমার মেয়ে ঘরে আসে। এর কিছুক্ষণ পর দেখতে পাই এমন ঘটনা। কীভাবে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না।“

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঝিলন সিকদার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

 

   

About

Popular Links

x