Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চলন্ত অটোরিকশার চাকা বিস্ফোরণে চালকের মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কে উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন

আপডেট : ১৯ মে ২০২৬, ১০:০৭ পিএম

ঝালকাঠি সদর উপজেলায় চলন্ত একটি অটোরিকশার চাকা বিস্ফোরিত হয়ে সড়কে উল্টে গেলে মনতোষ গাইন (৪৭) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনতোষ গাইন সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বীরমহল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মনতোষ গাইন অটোরিকশা চালিয়ে বিনয়কাঠি এলাকা থেকে আসছিলেন। পথে স্বল্পসেনা জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ অটোরিকশার একটি চাকা বিস্ফোরিত হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি সড়কে উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবগ্রামে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

   

About

Popular Links

x