Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়

আপডেট : ১৯ মে ২০২৬, ১০:৩১ পিএম

কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল বলেন, “হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত নারীকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।“

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইয়ের একটি দল কাজ করছে।“

 

   

About

Popular Links

x