Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী

ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

আপডেট : ২১ মে ২০২৬, ১০:১২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫)।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন গোলাম মোস্তফা। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মী কারারক্ষী মো. আরমান জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় গোলাম মোস্তফাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।

গোলাম মোস্তফা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বন্ধনহোলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

   

About

Popular Links

x