Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৮

গাছের ডালে ধাক্কায় ট্রনের ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যায়

আপডেট : ২৭ মে ২০২৬, ০২:৫৭ পিএম

ঝড়ে হেলেপড়া গাছের ডালের সাথে ধাক্কালেগে পারাবত এক্সপ্রেস ট্রনের ছাদ থেকে পড়ে ৮ জন আহত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে৷ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে প্রবেশের আগ মূহুর্তে তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে আসলে ঝড়ে আগে থেকেই হেলেপড়া গাছের ডালের সাথে ধাক্কালেগে ট্রেনের ছাদে থাকা ৮ জন যাত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে ছাদে থাকা যাত্রীরা আহত হয়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। আহতরা হলেন, রবিন (২৩), হেলাল (৪০), সায়মন (২২), তামিম (১৭), জোনায়েদ (২১), নাঈম (২০), আউয়াল (৪৫), মাহমুদুল হাসান (২৩)।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: অনিক দেব জানান, আহতদের হাতে পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এর মধ্যে জোনায়েদ হাসানের হাত ভেঙ্গেছে। বাকিরা শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয় বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x