ঈদ-উল-আজহা উপলক্ষে সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে ঢাকা সেনানিবাসে অবস্থান করছেন। সেখানে তিনি সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন।
এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। জামাত শেষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।



