Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ 

লাউয়াছড়া উদ্যান এলাকা দিয়ে ট্রেন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ২৯ মে ২০২৬, ০৬:২২ পিএম

ঢাকা-সিলেট-চট্রগ্রাম রেলপথে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। 

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় দিয়ে তেলবাহী ট্রেন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেনের পেছনের একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বনের ভেতরে হঠাৎ রেললাইন থেকে একটি বগি ছিটকে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়ে। 

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেল স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, “বিকেল সাড়ে ৪টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি রেল বিভাগকে জানানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হতে সময় লাগবে। ইতিমধ্যে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা করেছে।” 

   

About

Popular Links

x