Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদ্-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা

বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে

আপডেট : ৩০ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত পরিদর্শনের জন্য সেখানে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালের একটি ভবনে অবৈধ বিস্কুট কারখানা এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরবর্তীতে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী স্টাফ নার্সদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন কর্মচারী সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের ধাওয়া করেন। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে রয়েছেন টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার কাজী জাহিদ এবং দীপ্ত টিভির একজন ক্যামেরাপারসন। এছাড়া বৈশাখী টেলিভিশনের একটি ক্যামেরা ভাঙচুরের অভিযোগও উঠেছে।

ঘটনার সময় সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

   

About

Popular Links

x