Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম: নতুন করে আরো ৮ শিশুর মৃত্যু

এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৬২৮ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ১৮৫ জনের শরীরে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে। 

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। 

এছাড়া হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ জুন সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৬২৮ জনের মৃত্যু হয়েছে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ১ হাজার ৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত মোট ৮০ হাজার ১০৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৯ হাজার ৭৭৯ জনের হাম শনাক্ত হয়েছে। 

   

About

Popular Links

x