Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিশেষ নির্দেশনার কথা জানানো হয়েছে

আপডেট : ২২ জুন ২০২৬, ০২:৩৭ পিএম

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের মোট ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিশেষ নির্দেশনার কথা জানানো হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঢাকার বাইরে অন্য যে পাঁচ জেলায় সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে সেগুলো হলো: নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে আজ ২২ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

ইতোমধ্যে নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে এই ছয়টি জেলাসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থাকেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

   

About

Popular Links

x