আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এই রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে আইনটিকে অবৈধ দাবি করে এই ট্রাইব্যুনালকে বিচারিক হত্যার হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে।
রিটে আবেদনে বলা হয়েছে, সরকারের কর্মকর্তাদের আইন অনুযায়ী ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন রহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
কারণ আইনটি তার উদ্দেশ্য পূরণ করে ফেলেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিকভাবে হত্যার অস্ত্র হিসেবে এর অপব্যবহার ও অপপ্রয়োগ প্রতিরোধ করা প্রয়োজন।
একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিধানগুলোর পরিপন্থি হওয়ায় সেই বিষয়টিও অবৈধ ও বাতিল চাওয়া হয়েছে।



