Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন খান কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টার দিকে  ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া নামক স্থানে রাস্তা পার হচ্ছিলো ওই যুবক । এসময় দ্রুতগামী  পর্যটক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে।

   

About

Popular Links

x