Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

আঙ্গারিয়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১১:১৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা আক্তার জয়মন্টপ ইউনিয়নের ডোনখালপাড় এলাকার বাসিন্দা। তিনি শিবালয় উপজেলার রূপসা ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসায় পরিবারের লোকজন বিষয়টি লক্ষ্য করার পর পুলিশে খবর দেন। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহননের ঘটনা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

   

About

Popular Links

x