রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে সন্ত্রাসীবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন-ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস এবং সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।
এর আগে, একই দিন দুপুরে ক্যাম্পাসে তিন শিক্ষার্থীকে মারধর করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকেরা। মারধরের শিকার একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কর্মী বলে দাবি করে তারা।
এদিকে, এদিকে প্রক্টরের কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের মারধরের ঘটনাকে মব সন্ত্রাস আখ্যা দিয়ে এর বিচার দাবি করেছে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রসংগঠন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, শাহ মখদুম থানায় দায়ের করা একটি মামলার তদন্তের সময় এই দুজনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। চিকিৎসা শেষে তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনার সূত্রপাত গত ২৬ জুলাই, ওইদিন সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থী একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গ্রেপ্তার মহসিন আলমের বিরুদ্ধে অভিযোগ করেন , প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হুমকি দিয়েছেন অভিযুক্ত ওই শিক্ষার্থী ।



