Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প ২ নম্বর রোড এ ঘটনা ঘটে

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১০:৫৮ এএম

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প ২ নম্বর রোড এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, জোসনা (৫০) ও আলমগীর (৪৫)। 

জোসনাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

আহত আলমগীর স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, দুর্বৃত্তদের গুলিতে আহত আলমগীরের মাথায় ও কোমরের পাশে গুলি লেগেছে। 
আর ওই নারীর পায়ে গুলি লেগেছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় মাদক কারবারি ল্যাংড়া রুবেল ও বাপ্পাসহ কয়েকজন আলমগীরকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। তখন ওই নারীও গুলিবিদ্ধ হন। 

পরে তাদের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

   

About

Popular Links

x