Wednesday, August 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে একটি ৪ তলা ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, ককটেল উদ্ধার

ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:০৩ এএম

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় ৪ তলা বিশিষ্ট একটি ভবন ঘিরে রেখেছে সিটিটিসি ও স্থানীয় থানা পুলিশ সদস্যরা।

অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে অভিযানকারী দল।

মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যা ৭ টার পর বাড়িটির সামনে অবস্থান নিয়ে সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাত ৯ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শ্যামপুর এলাকার জলাবদ্ধ একটি সড়ক লাগোয়া একটি ভবনের সামনে অবস্থান নিয়ে রয়েছেন সিটিটিসি সদস্যরা। তাদের সাথে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশও রয়েছে।

সিটিটিসি সদস্যরা এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ সকল সিভিলিয়ানদের বাড়িটির সামনে থেকে সরিয়ে দেয়।

এছাড়াও তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে উপস্থিত সিটিটিসি ও পুলিশের কোনো কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়া শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্তাসীরা অবস্থান করছে বলে জানান তিনি। 

ঢাকা জেলা পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশানের সাথে যোগাযোগ করলে তিনিও এবিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

   

About

Popular Links

x