Monday, August 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিএমপি: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৫২

অভিযানকালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, বিদেশি রিভলবার, উদ্ধার করা হয়  

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানরি বিভিন্ন এলাকা থেকে ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।  

সোমবার (১৭ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন। 

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫৮, মিরপুরে ১২৩, গুলশানে ৪৪, উত্তরা বিভাগে ৫৪ এবং গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন। 

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাই, একটি ছুরি ও একটি আংশিক ব্লেড উদ্ধার করা হয়। 

এ ছাড়া মাদকদ্রব্যের মধ্যে- ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭৬৩টি ইয়াবা, ৩ দশমিক ৩৫ গ্রাম হেরোইন, এক বোতল বিদেশি মদ ও তিন বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ট্রেনের টয়লেটের চারটি স্টিলের ট্যাপ, পাঁচটি প্লাস্টিকের ট্যাপ, ১০টি মোবাইল ফোন, ২১ দশমিক ২ লিটার ঔষধের কেমিক্যাল এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

   

About

Popular Links

x