Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’

এ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্বপালন করবেন নারীরা

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হলো বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে শুধু নারীদের জন্য দুটি বাস চলবে জেলার শেরপুর-মোকামতলা রুটে। বাস দুটির চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় বিআরটিসি বগুড়া বাস ডিপো ম্যানেজার শাহিনুল ইসলাম, বিআরটিসির কর্মকর্তারাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিআরটিসির সূত্র জানায়, পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’। 

বিআরটিসি বগুড়া বাস ডিপো ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, বিআরটিসির প্রচলিত লাল রঙের বাসের পরিবর্তে গোলাপী রঙ-এ যেমন ভিন্নতা তেমনি পরিচালনায় ভিন্নতা। ৪৫ সিটের এ বাসে যাত্রী, চালক ও কন্ডাক্টর হিসেবে থাকছে নারী। 

মঙ্গলবার থেকে বগুড়ায় দুটি বাস শেরপুর-মাটিডালি-মোকামতলা-বনানী রুটে চলাচল করবে। বাসগুলো পরবর্তীতে শহরের মধ্যে দিয়ে চলাচল করবে বলে জানান তিনি।

   

About

Popular Links

x