Tuesday, August 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রথম দিনেই পিংক বাসে অন্য লোকাল বাসের ধাক্কা

বাসটির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণসহ জরিমানাও করা হয়

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

রাজধানীতে চলাচলের প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে নারীদের জন্য বিশেষভাবে চালু করা ‘পিংক বাস’। 

মঙ্গলবার (১৮ আগস্ট) যাত্রীসেবা শুরুর পরপরই বাসটিতে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে নিয়ম লঙ্ঘনের দায়ে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণসহ জরিমানাও করা হয়।

উল্লেখ্য, নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানি মুক্ত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে রাজধানীতে এই ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হয়। বিশেষ এই বাস সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো চালক ও কন্ডাক্টর হিসেবে শুধুমাত্র নারী কর্মীই দায়িত্ব পালন করছেন।

   

About

Popular Links

x