গাজীপুরের শ্রীপুরে ৭ হাজার ৭৯০ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুল কাদিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর থানা থেকে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুল কাদির শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী কাদেরের নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তার দেখানো মতে ঘরের বিভিন্ন স্থান থেকে নীল পলি দিয়ে প্যাকেট করা ৪০ প্যাকেটে মোট ৭ হাজার ৭৯০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্যে ২৩ লাখ ৩৭ হাজার টাকা। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।



