Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষা মন্ত্রণালয়ের করিডরে তিনটি সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

সকালে সাপগুলো দেখা যাওয়ার পরই আতঙ্কিত হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম

বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে তিনটি সাপ দেখা গেছে। এ ফ্লোরেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সাপগুলো দেখা যাওয়ার পরই আতঙ্কিত হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালে অফিসে প্রবেশ করে করিডরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়।

পরে সাপ তিনটি পিটিয়ে মেরে ফেলেন কর্মচারীরা। যদিও সাপগুলো কোন জাতের তা জানা যায়নি।

   

About

Popular Links

x