Sunday, September 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

তবে অন্যান্য মামলা বহাল থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না চিন্ময়  

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (চন্দন কুমার ধর) দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে অন্যান্য মামলা বহাল থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না চিন্ময়। 

রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিনের রায় ঘোষণা করেন। 

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। 

তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশী কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছিল। আদালত সেই দুই মামলায় রুল মঞ্জুর করে তাকে জামিন প্রদান করেছেন। তবে অন্যান্য মামলা বহাল থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস। 

এর আগে, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। ওই মামলায় পরবর্তীতে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়।

   

About

Popular Links

x