Monday, September 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে সাগর খান ইমরান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। 

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকারিয়া নামে আরও একজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয় স্থানীয়রা। পরে রাত ১২টা ৭ মিনিটে ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা গেছে, রবিবার রাতে উত্তর ধলপুরে নিজ রিকশার গ্যারেজের সামনে বসেছিলেন জাকারিয়া। ওইসময় নিহত ইমরানও একই জায়গায় ছিলেন। হঠাৎ করে হেলমেট পরা কয়েকজন ব্যক্তি নিহত ইমরানকে উদ্দেশ্য করে  ‘দৌড় দিবি না’ বলে এলোপাতাড়িভাবে গুলি ছুড়তে থাকে। ওইসময় একটি গুলি এসে পায়ে লাগে জাকারিয়ার। 

তবে কী কারণে এ হামলা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত জাকারিয়ার স্ত্রী জানান, ধলপুর সরদার গলি এলাকায় তার স্বামীর একটি রিকশার গ্যারেজ রয়েছে। রবিবার রাতে হেলমেট পরা ৭-৮ জন দুর্বৃত্ত চারটি মোটরসাইকেলে করে এসে তার স্বামী ও পাশে থাকা ব্যক্তির উদ্দেশে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান সংবাদমাধ্যমকে জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। 

গুলিবিদ্ধ জাকারিয়ার জরুরি বিভাগে চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।  

   

About

Popular Links

x