Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৯৯৯

এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে বেশি ৪০৩ জন মারা গেছে ঢাকা বিভাগে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

দেশে হাম ও হামের উপসর্গে প্রাণহানির সংখ্যা হাজার ছুঁই ছুঁই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা হচ্ছে ৯৯৯। 

গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৯ প্রাণহানি ঘটেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জন মারা গেছে আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৬১ জনের শরীরে। 

একই সময়ে ৭৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে ১৯ হাজার ৮৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরে রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৬ জন। এ ছাড়া বরিশালে ৫৭, চট্টগ্রামে ৬৫, খুলনায় ৩৭, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ৯২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে। 

   

About

Popular Links

x