Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমানবন্দরে কাপড়ের আড়ালে পুরোনো আইফোনসহ ১,৬৫৫ ফোন জব্দ

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

কাপড়ের চালান ঘোষণা দিয়ে হংকং থেকে আমদানি করা হাজার ৬৫৫টি মুঠোফোন জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর।

জব্দ করা ফোনগুলোর মধ্যে ৬০০টি নতুন শাওমি রেডমি মডেলের ফোন এবং বাকি হাজার ৫৫টি পুরোনো আইফোন বিভিন্ন চীনা ব্র্যান্ডের মুঠোফোন।

সোমবার ( সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে চালানটি জব্দ করা হয়। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, চালানটিনিট ফেব্রিকসবা কাপড় হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে চালানটি পরীক্ষা করে কাপড়ের রোলের আড়ালে বিপুলসংখ্যক মুঠোফোন পাওয়া যায়।

প্রাথমিক গণনায় জব্দ করা ফোনের মধ্যে ৪৫০টি রেডমি ১৪সি এবং ১৫০টি রেডমি ১৫সি মডেলের। ছাড়া আরও হাজার ৫৫টি পুরোনো আইফোন বিভিন্ন চীনা ব্র্যান্ডের মুঠোফোন রয়েছে।

এয়ার কার্গো সিস্টেমের তথ্য অনুযায়ী, চালানটি হংকং থেকে ঢাকায় আসে। এতে মোট ২০টি প্যাকেজ ছিল এবং ওজন ৮৯৫ কেজি। গত ৩১ আগস্ট চালানটি ঢাকায় পৌঁছায়।

চালানটির আমদানিকারক হিসেবে থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডের নাম উল্লেখ রয়েছে। পণ্যের ধরন হিসেবে ঘোষণা করা হয়েছিলনিট ফেব্রিকস

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ঘোষণার সঙ্গে চালানে পাওয়া পণ্যের বড় ধরনের অসংগতি রয়েছে। কাপড়ের রোলের মধ্যে মুঠোফোন লুকিয়ে আনার মাধ্যমে পণ্য গোপন শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জব্দ করা ফোনগুলোর মডেল, আইএমইআই নম্বর, সেগুলো নতুন নাকি ব্যবহৃত এসব তথ্য যাচাই করা হবে। পাশাপাশি ফোনগুলোর প্রকৃত মূল্য প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা হবে। তদন্ত শেষে শুল্ক ফাঁকির কারণে সরকারের সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণও নিরূপণ করা হবে।

   

About

Popular Links

x