Thursday, September 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

 বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, এমন প্রশ্ন তুলে হুমায়ুন কবির ব‌লেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে।” তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “দি‌ল্লি সফরের ক্ষে‌ত্রে বহুপক্ষীয় ফোরা‌মে অংশগ্রহ‌ণের চাইতে আমরা দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছি। যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখন দ্বিপাক্ষিক সফর হবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।”

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের অষ্টাদশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

   

About

Popular Links

x