Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দেশের দুই অঞ্চলের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম

জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের দুই অঞ্চলের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ভবিষ্যতে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাজীপুরের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না। ১১ কেভি ফিডার ছোট করা, লাইন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস।

অন্যদিকে বিউবোর বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সিলেট নগরী ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার তালিকায় রয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠান। তবে কাজের অগ্রগতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বিউবো।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x