Tuesday, September 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

জমি নিয়ে বিরোধের জেরে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পিএম

কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার (৭০) নামে এক নারী ও মঞ্জুরুল আলম টিটু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সম্পর্কে তারা ফুফু-ভাতিজা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খালেদা আক্তার মুরাদনগর উপজেলার দড়ানীপাড়া গ্রামের বাসিন্দা। আর মঞ্জুরুল আলম টিটুও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, বাবুটিপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় অস্ত্রের আঘাতে খালেদা আক্তার ও টিটু গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খালেদা আক্তার ও মঞ্জুরুল আলম টিটুকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

   

About

Popular Links

x