গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশটি বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে দাউদ হোসেনকে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর গুলশান-১ এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী মিছিল বের করেন।
পুলিশ জানায়, মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানায় পুলিশ।



