Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম

রাজধানীর বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষক হলেন তাসপিয়া আহমেদ তিসা (৩১)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন।

চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া তার স্থায়ী বাসিন্দা হলেও থাকতেন খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায়।

নিহতের স্বজনরা জানিয়েছেন, মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহন ও আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ মারা যান।

খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে রাত নয়টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রমজান পরিবহনের বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে এবং বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x