Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিখোঁজের দুই দিন পর অর্ধগলিত অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, গত শনিবার সকালে নানাবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মীম। বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার বিকেলে বিদ্যাকুট বড় বাড়ির পুকুরপাড়ের একটি ঝোপে শিশু মীমের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “দুই দিন আগে একটি শিশু নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি দল বিভিন্ন স্থানে তার খোঁজ চালিয়ে আসছিল। সোমবার শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।“

   

About

Popular Links

x