Wednesday, September 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা টাঙ্গাইল সদর থানা পুলিশের নজরে আসে। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, প্যাডেল সাইকেল চালিয়ে আসা এক ব্যক্তি  এক নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করছেন। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করায় অভিযুক্তকে শনাক্তে কাজ শুরু করে পুলিশ। সদর থানা পুলিশের একটি দল সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায়। পরবর্তীতে মঙ্গলবার ভোরে আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
 
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, “ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিক সিসি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x