Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা থেকে মো. রোকনুজ্জামান রোকন (২৬) নামের এই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের একটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ প্রথমে রোকনকে শনাক্ত করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, রোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

   

About

Popular Links

x