Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

বিদ্যুৎবিহীন অবস্থায় অবরুদ্ধ থাকায় ভবনের ভেতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ এএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় ২০ ঘণ্টা ধরে অবরুদ্ধ আছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত উপাচার্য।

সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে অবরুদ্ধ থাকায় ভবনের ভেতর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।

পরে জরুরি চিকিৎসার জন্য মধ্যরাতে চুয়েটের চিকিৎসকদের ডাকা হয়। তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেন৷ 

সোমবার দিবাগত রাতে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন উপাচার্য শেখ শরীফুল আলম।

এসময় তিনি জানান, “অবরুদ্ধ থাকায় অনেকে সাফোকেশনে ভুগছে। ঘুমানোর কোনো স্থান নেই। বিদ্যুৎবিহীন অবস্থায় থাকায় আমরা অনেক কষ্টে আছি।”

এ সময় দুটি অ্যাম্বুলেন্স উপাচার্য ভবনের সামনে এনে রাখা হয়৷

সোমবার সকালে  ২১ দিন পর ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন উপাচার্য শেখ শরীফুল আলম৷ এ সময় তার সঙ্গে কয়েকজন সাবেক ছাত্র, বহিরাগত ও অধ্যাপক আরাফাত রহমান উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x