প্রায় ১২ ঘণ্টা পর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে এ আগুন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী জানান, মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে ১১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।
সোমবার বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে পাঁচটি ইউনিট কাজ করলেও পরে আগুন ছড়িয়ে পড়ায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।



