Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুরান ঢাকার চকবাজারে ডাকাতি, বৃদ্ধকে হত্যার অভিযোগ

পুরান ঢাকার চকবাজারের এক বাসায় ডাকাতির পর ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১২:১১ পিএম

পুরান ঢাকার চকবাজারের এক বাসায় ডাকাতির পর ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ তথ্য জানিয়েছেন বৃদ্ধ মনসুর আহমেদের ছেলে সারওয়ার আহমেদ।

তিনি বলেন, “বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মধ্যরাতে খাজে দেওয়ান রোডের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় বাবাকে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

আরও পড়ুন- পাবনায় ‘পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজ', খাবার খেয়ে অসুস্থ ৪০

এর আগে রাত ৯টার দিকে সারোয়ার ও মনসুরের পরিবারের অন্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে যান। কিন্তু অসুস্থ ৭৮ বছর বয়সী ওই বৃদ্ধ বাড়িতেই থেকে যান। এরপর মধ্যরাতে বাড়ি ফিরে ফ্ল্যাটের দরজা বন্ধ দেখতে পান তারা। পরে দরজা ভেঙে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মনসুরকে পড়ে থাকতে দেখেন।

সারওয়ার অভিযোগ করে বলেন, “ডাকাতরা বাড়িতে লুটপাট করার আগে বাবাকে ইনজেকশনে কোনো ওষুধ দেয়। এরপর মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।”

আরও পড়ুন- পুরান ঢাকায় রাসায়নিক গুদামের তালিকা চেয়েছেন হাইকোর্ট

তিনি আরও বলেন, “সবকিছু লুটপাট করা হয়েছে, বাড়িতে রাখা সমস্ত নগদ টাকা ও স্বর্ণ লুট হয়েছে।” তবে তিনি সঠিক পরিমাণ জানাতে পারেননি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছি এবং ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

   

About

Popular Links

x