Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

শ্রীমঙ্গলে বসতবাড়িতে মিললো বিষধর শঙ্খিনী সাপ

সাপটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বসতঘর থেকে বিষধর প্রজাতির একটি শঙ্খিনী সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) শ্রীমঙ্গল রামনগর মনিপুরী পাড়ার খলিলুর রহমানের বসতঘরের পাশে সাপটি দেখতে পান। এতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সবাই।

স্থানীয়দের তথ্যমতে, সাপটি মূলত সকাল থেকেই ওই এলাকায় ঘোরাফেরা করছিল। পরবর্তীতে সন্ধ্যায় সাপটি পুনরায় দেখতে পেয়ে গৃহকর্তা খলিলুর রহমান তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সাপটি শনাক্ত করেন। পরে ফাউন্ডেশনের সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর সাপটিকে যথাযথ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

   

About

Popular Links

x