Saturday, November 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৯১ জন মারা গেছেন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৯১ জন মারা গেছেন।

এছাড়া এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে ছয়জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। 

   

About

Popular Links

x