Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু 

এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৭৪ জন মারা গেছেন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। 

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৭৪ জন মারা গেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগেই মারা গেছেন ৭ জন। এছাড়া খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। 

 

   

About

Popular Links

x