Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’

এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর এসব কথা বলেন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময় বক্তব্য দেওয়ার বিষয়ে মন্তব্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, তিনি বিভিন্ন সময়ে কথা বলছেন, এটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নাকি বাস্তব, তা আমরা জানি না। এমনকি তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তাও আমাদের জানা নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরে আওয়ামী লীগের দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এ সময় সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যদি সবাই মিলে রাজপথে সক্রিয় হই এবং শক্ত আওয়াজ তুলি, তবে তাদের এই আস্ফালন চিরতরে বন্ধ হয়ে যাবে।”

সম্প্রতি বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার তীব্র নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঘোষণা দেন যে, বাসে আগুন ও ভাঙচুর বা নাশকতার সঙ্গে জড়িতদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে তাদের ২০ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।

অহেতুক সরকারের বিরুদ্ধচারণ থেকে বিরত থাকার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সংসদ যেভাবে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করা হচ্ছে, আমরা আশা করব রাজপথেও তারা তেমনই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

   

About

Popular Links

x