Sunday, November 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ, শিল্পাঞ্চলে পুলিশের তৎপরতা

শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের আরও পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) আরও পাঁচটি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়েছে।

প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশ জানায়, সকাল পৌনে ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা থেকে বের হয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে কোনো বিশৃঙ্খলা হয়নি।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে এপেক্স হোল্ডিং লিমিটেডের সহকারী মহা-ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, শনিবার (১৪ নভেম্বর) কারখানা নির্ধারিত সময় অনুযায়ী খোলা হয়। দুঃখজনকভাবে কারখানার শ্রমিকরা বেআইনীভাবে নির্ধারিত কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।

ফলে সৃষ্ট শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী কাজ না করলে বেতন পাবে না শর্তে রবিবার (১৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানার সকল বিভাগ ও শাখার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কারখানা পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাসময়ে নোটিশের মাধ্যমে জানানো হবে।

এদিকে, কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কারখানায় কারখানা কর্তৃপক্ষ রবিবার (১৫ নভেম্বর) থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেন ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙুংর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। 

ফার ইস্ট ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিংয়ের আওতাধীন এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্ লিমিটেড, এপেক্স টেক্সটাইলস প্রিন্টিং মিলস্ লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেড, এপেক্স ল্যানজারি লিমিটেড (এক্সটেনশন), এপেক্স ইয়ার্ন ডাইং লিমিটেড, এপেক্স ফ্যাশন ওয়্যার লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

   

About

Popular Links

x