Thursday, November 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ

তবে বাগেরহাট থেকে খুলনাসহ স্থানীয় রুটগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার পরে বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোন বাস ছেড়ে যায়নি। তবে বাগেরহাট থেকে খুলনাসহ স্থানীয় রুটগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকাগামী যাত্রীবাহী বাস দোলা পরিবহনের টিকিট বিক্রেতা রাসেল বলেন, “সব শেষ সকাল সাড়ে দশটায় বাস ছেড়ে গিয়েছে। এরপর থেকে আর বাস ছাড়া হয়নি।”

অপর এক যাত্রীবাহী পরিবহনের সুপারভাইজার বলেন, “গোপালগঞ্জের অবস্থা ভালো না। গাড়িতে আগুন দিতে পারে, এজন্যই মূলত বাস ছাড়া হচ্ছে না। গাড়ি ও যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বাগেরহাট বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির জানান, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও, খুলনা-বাগেরহাট বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, দূরপাল্লার যেসব বাস রয়েছে সেগুলোর মালিক ও চলাচলের পদ্ধতি আলাদা। তাদের পরিবহন চলাচল এবং বন্ধ করার বিষয়ে তারা এককভাবে সিদ্ধান্ত নেন।

   

About

Popular Links

x