Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বুস্টার ডোজে ফাইজার নয়, মডার্নার টিকা

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৪:১৬ পিএম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজের ওপর জোর দেওয়া হচ্ছে বিশ্বব্যাপী। গত ৭ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশেও দেওয়া হচ্ছে ভ্যাকসিনের বুস্টার ডোজ।

প্রাথমিকভাবে বুস্টার ডোজ হিসেবে ফইজারের টিকা দেওয়া হলেও বর্তমানে মডার্নার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) অধ্যাপক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী এবং ইতোমধ্যে যারা এক ডোজ ফাইজারের টিকা নিয়েছেন তাদের জন্য টিকা সংরক্ষণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার পর্যন্ত দেশের মোট পাঁচ লাখ ৪০ হাজার ৫২৬ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৪,৮৬০ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়।

   

About

Popular Links

x