Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনে খাল থেকে বাঘের মৃতদেহ উদ্ধার

উদ্ধার হওয়া বাঘটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর হবে

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৫:৩০ পিএম

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রূপার খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া বাঘটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর হবে।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উদ্ধার করা বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে। শনিবার সকালে শরণখোলা রেঞ্জ অফিস এলাকায় বাঘটির মৃতদেহের ময়নাতদন্ত হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, “রূপার খাল এলাকায় বাঘটির মৃতদেহ ভাসতে দেখে বনরক্ষীরা উদ্ধার করেন। মৃত বাঘটিকে শনিবার সকালে শরণখোলা রেঞ্জ অফিসে আনা হবে। বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে সেখানে ময়না তদন্ত করা হবে। ময়না তদন্ত শেষে বাঘের বিভিন্ন নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এরপর জানা সম্ভব যাবে কি কারণে মারা গেছে বাঘটি।”

তিনি জানান, পুরুষ বাঘটির বয়স ১৫ থেকে ১৬ বছর হবে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণে দুই থেকে তিন দিন আগে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

   

About

Popular Links

x