Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মতিঝিলে ১৫তলা ভবনে ফাটল

রবিবার সন্ধ্যার পর মডার্ন ম্যানসন নামে ১৫ তলা ভবনটির তৃতীয় তলায় ফাটল দেখা দেয়

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০১:৩০ পিএম

রাজধানীর মতিঝিলে ১৫ তলা একটি বাণিজ্যিক ভবনে ফাটল দেখা গিয়েছে বলে জানা গেছে। 

রবিবার (৬ মার্চ) সন্ধ্যার পর মডার্ন ম্যানসন নামে ১৫ তলা ভবনটির তৃতীয় তলায় ফাটল দেখা দেয়। ভবনটিতে অবস্থানরতদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক জানান, সন্ধ্যায় ফাটল দেখা দেওয়ার খবর পাই। পরে রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের অনুসন্ধান ও উদ্ধার দল ঘটনাস্থল পরিদর্শনের কাজ শেষ করেছে। ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটি ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে।

মতিঝিলের ৫৩ নম্বরে অবস্থিত মডার্ন ম্যানসনে ব্যাংক, রেস্তোঁরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়েছে বলে দেখা যায়। পিলারের রডও বেরিয়ে গেছে।এ অবস্থায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

   

About

Popular Links

x