Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গুলিস্তানে শাহবাগ থানার এসআইকে ছুরিকাঘাত

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন তিনি

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১০:২৩ এএম

রাজধানীর গুলিস্তানে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন (৪৮) দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। 

মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে গুলিস্তান টিঅ্যান্ডটি অফিসের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়ার বরাতে জাতীয় দৈনিক “দ্য ডেইলি স্টার” এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাচ্চু মিয়া জানান, গুলিস্তানের ফুটপাতে ভিড়ের মধ্যে কেউ তার পিঠে ছুরি মেরে চলে যায়। এ সময় তিনি পুলিশের পোশাক পরা ছিলেন। ছুরিটি তার পিঠে গেঁথে যায়।

পরে পথচারীরা এসআই জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।

আহত জাহাঙ্গীর হোসেন জানান, মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে গিয়েছিলেন তিনি। রাতে বাস থেকে গুলিস্তানে নেমে রাস্তা পার হয়ে টিঅ্যান্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাকে কেউ ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।


   

About

Popular Links

x