Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

রাজধানীর শাহজাহানপুরের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু।এ সময় এলোপাতাড়ি গুলিতে গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী প্রীতিও নিহত হন

আপডেট : ০২ মে ২০২২, ০৩:২০ পিএম

রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে এই অনুদান তুলে দেন দলটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

এদিন প্রীতির পরিবারের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র অনুদান হিসেবে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন গাড়িতে থাকা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু।



এ সময় এলোপাতাড়ি গুলিতে গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী প্রীতিও নিহত হন। প্রীতির হত্যা নিয়ে সে সময় ব্যাপক আলোড়ন তৈরি হয়।

   

About

Popular Links

x