Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

মনপুরার মেঘনা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

ভোলার মনপুরার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় একটি মৃত ডলফিনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা

আপডেট : ০৭ জুন ২০২২, ০৪:৪৯ পিএম

ভোলার মনপুরার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় একটি মৃত ডলফিনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। পরে বনবিভাগের কর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নদীর পাড়ে মাটি খুঁড়ে চাপা দেয়।

সোমবার (৬ জুন) উপজেলার ১ নম্বর মনপুরার ইউনিয়নের তুলাতলী ঘাট সংলগ্ন মেঘনা পাড় থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

তবে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাটি এড়িয়ে যাওয়ায় ডলফিনটি কোন জাতের বা কিভাবে এটি মনপুরার মেঘনায় এসেছে তা জানা সম্ভব হয়নি।

বনবিভাগ সূত্রে জানা যায়, মৃত ডলফিন মাছটি ৩০ ইঞ্চি লম্বা। ওজন ৪ কেজি। মাথায় আঘাতে চিহ্ন রয়েছে।

স্থানীয় জেলেরা জানান, গভীর সমুদ্রে ডলফিনের বাস। মেঘনার কাছাকাছি সমুদ্র থাকায় খাদ্যের সন্ধানে দলছুট হয়ে মেঘনায় এসে আঘাতে মৃত্যু হয়।

এই বিষয়ে উপজেলা বনবিভাগের মনপুরা বিট কর্মকর্তা মো. মিলন ঢাকা ট্রিবিউনকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে মৃত ডলফিন মাছটিকে তুলাতলী ঘাটে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়েছে।

এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন মুঠোফোনে ঢাকা ট্রিবিউনকে জানান, ডলফিন ও হাঙ্গর মাছ বনবিভাগের অধীনে। তবে নিম্নচাপের প্রভাবে এটি মেঘনায় আসতে পারে।

   

About

Popular Links

x