Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডোপ টেস্ট পজিটিভ হলে ড্রাইভিং লাইসেন্স বাতিল

 এ বছরের ৩০ জানুয়ারি থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে

আপডেট : ১৩ জুন ২০২২, ০৬:৩৯ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, এ বছরের ৩০ জানুয়ারি থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপটেস্ট রিপোর্ট পজিটিভ এলে বা বিরূপ মন্তব্য থাকলে লাইসেন্স নবায়ন করা হচ্ছে না।

সোমবার (১৩ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

সরকারি দলের বেনজীর আহমেদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “এ পর্যন্ত (মে ২০২২) বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের পরিমাণ সাত হাজার ১৩৫ কোটি ৭৫ লাখ টাকা ও মুক্তারপুর সেতুর টোল আদায় ১৮৩ কোটি ৮১ লাখ টাকা।”



সরকারি দলের আরেক সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্টাডি (ডিএইচইউটিএস) প্রতিবেদন (২০১০) অনুযায়ী ঢাকার দুই সিটির অধিভুক্ত এরিয়ায় ১০ দশমিক ৪৬% রাস্তা অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকা মহানগরীর চারপাশে বৃত্তাকার ইনার রিং রোড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

   

About

Popular Links

x